1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

রাজনীতির বলি ত্যাগী পরিবার? বাঘারপাড়ায় সারের ডিলারশিপ তালিকায় ১ নম্বরে থেকেও স্থগিত নারকেলবাড়িয়া

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, বাঘারপাড়া:

গত সাড়ে চার দশক ধরে যে পরিবারটি বাঘারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চরম সংকটকালে রাজপথে থেকে পতাকাতলে নেতৃত্ব দিয়েছে, আজ সরকারি সুযোগ-সুবিধার চূড়ান্ত তালিকায় এসে তাদের প্রতিষ্ঠানকেই স্থগিত করে রাখার অভিযোগ উঠেছে। কৃষি মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত সরকারি সারের ডিলারশিপের ইউনিয়নভিত্তিক চূড়ান্ত তালিকায় বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের নাম ও প্রতিষ্ঠানের তালিকাটি স্থগিত রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মসিয়ুর রহমান ১৯৮০-এর দশক থেকে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত। তিনি একাধারে বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে প্রতিকূল পরিবেশের মধ্যেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে জয়লাভের পূর্ণ সম্ভাবনা থাকা সত্ত্বেও দলের সিদ্ধান্তে নির্বাচন বর্জন করেন।
বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে চরম রাজনৈতিক নিপীড়নের শিকার হন এই নেতা। বিএনপি করার অপরাধে তাঁর বিরুদ্ধে ২৯টি মিথ্যা মামলা দেয়া হয় এবং ৫ বারে অন্তত ৪৫ দিন তাঁকে জেল খাটতে হয়েছে। শত নির্যাতন ও পরিবারের কষ্ট সত্ত্বেও তিনি বাঘারপাড়ায় বিএনপিকে শক্ত হাতে টিকিয়ে রেখেছেন। তাঁরই দেখানো পথে হেঁটে ছেলে মাশরাফি মর্তুজাও যশোর সিটি কলেজ ছাত্রদলের অন্যতম উদীয়মান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সারের ডিলারশিপের জন্য আবেদনের পর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে মন্ত্রণালয়ে প্রেরিত তালিকায় নারকেলবাড়িয়া ইউনিয়ন থেকে ১ নম্বরে অবস্থান ছিল মাশরাফি মর্তুজার প্রতিষ্ঠান ‘মেসার্স ইসমাইল ট্রেডার্স’-এর। ডিলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় সকল আইনি ও প্রশাসনিক শর্ত তারা শতভাগ পূরণ করেছিলেন।
কিন্তু সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন স্থানে সারের ডিলারদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, তাতে দেখা যায় নারকেলবাড়িয়া ইউনিয়নের অংশটি রহস্যজনকভাবে ‘স্থগিত’ রাখা হয়েছে।
সব শর্ত পূরণ এবং তালিকায় ১ নম্বরে থাকার পরেও চূড়ান্ত ডিলারশিপের নাম প্রকাশ না হওয়ায় বাঘারপাড়া উপজেলা ও যশোর জেলা বিএনপিসহ স্থানীয়দের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাঘারপাড়া বিএনপির প্রবীণ নেতাকর্মীদের ভাষ্য:
“যে পরিবারটি গত ৪৫ বছর ধরে বাঘারপাড়ায় বিএনপির জন্য নিজেদের জীবন-যৌবন বাজি রেখেছে, আওয়ামী আমলে ২৯টি মামলার আসামি হয়ে জেল খেটেছে, আজ রাজনৈতিক পরিবর্তনের পরও যদি সেই পরিবারকে সারের ডিলারশিপ পেতে অদৃশ্য বাধার সম্মুখীন হতে হয়—তবে তা অত্যন্ত দুঃখজনক ও মেনে নেয়া যায় না।”

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা বিএনপির ত্যাগী নেতা জনাব মশিউর রহমান আক্ষেপ প্রকাশ করে বলেন:
“ভাই, আমাদের দিক থেকে সব কিছু ঠিক ছিল। জেলা থেকে মন্ত্রণালয়ে যে তালিকা পাঠানো হয়েছিল, সেখানে আমাদের প্রতিষ্ঠান ‘মেসার্স ইসমাইল ট্রেডার্স’ ১ নম্বর স্থানেই ছিল। সারের ডিলারশিপের যাবতীয় নিয়ম ও শর্ত আমরা যথাযথভাবে মেনে চলেছি। কিন্তু সব ঠিক থাকার পরেও শেষ মুহূর্তে এসে নারকেলবাড়িয়ার তালিকাটি কীভাবে ও কেন স্থগিত করা হলো, তা আমার মাথায় আসছে না।”
একটি প্রতিষ্ঠিত ও যোগ্য বিএনপি পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেন এবং কার বা কাদের রাজনৈতিক হস্তক্ষেপে এভাবে আটকে দেওয়া হলো—তা নিয়ে বাঘারপাড়া ও যশোর জেলাজুড়ে জোর আলোচনা ও গুঞ্জন চলছে। স্থানীয় বিএনপি কর্মী ও নারকেলবাড়িয়ার সর্বস্তরের জনগণ অনতিবিলম্বে সকল জটিলতা নিরসন করে স্বচ্ছতার ভিত্তিতে প্রাপ্য অধিকার ও স্থগিতকৃত ডিলারশিপের নাম প্রকাশের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট