1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মোহনপুরে বেশি দামে সার বিক্রয় করায় ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাইদকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের প্রসিকিউশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার।

এ সময় মোহনপুর থানা পুলিশ সহযোগিতা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মোস্তফা কামাল ও উপ-সহকারী কৃষি অফিসার জনাব মইনুল হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট