1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চৌগাছা ও কোতোয়ালি এলাকায় অভিযান, আদালতে পাঠানো হয়েছে আসামিদের। যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় চৌগাছা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফরা (চন্দ্রপুর) গ্রামে জনৈক সৈয়দের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিটো মিয়া (৪১) ও মাসুদুর রহমানকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার টিটো মিয়া চৌগাছা উপজেলার আফরা (চন্দ্রপুর) গ্রামের বাসিন্দা। অন্যদিকে মাসুদুর রহমান কোতোয়ালি মডেল থানার চুড়ামনকাঠি ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা।

একই দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে কোতোয়ালি মডেল থানার চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে সাড়াপোল বাজারগামী সড়কে অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আবু সাঈদ (৪২) ও রুহুল আমিন বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবু সাঈদ সাড়াপোল গ্রামের বাসিন্দা। রুহুল আমিন বিশ্বাসের বাড়ি একই থানার রূপদিয়া গ্রামে।

ডিবি সূত্রে আরও জানা যায়, দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ৩৫০টি। গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট