1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তি ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মামলা দায়ের ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক।

এ ছাড়া সভায় সিআইডি ও পিবিআই যশোরের প্রতিনিধিরা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি মূল্যায়ন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট