
মোঃ রিফাত হোসেন, অভয়নগর উপজেলা
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে নওয়াপাড়া পীরবাড়ি থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন নেতৃত্ব দেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা সেক্রেটারী মহিউল ইসলাম, সহ-সেক্রেটারী গোলাম মোস্তফা, সহ-সেক্রটারী মাও. আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাও. জহুরুল ইসলাম, উপজেলা মিডিয়া সম্পাদক মোঃ আশিকুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল প্রমূখ
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।