1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বদলির আদেশের পরও পাংশা পৌরসভায় যোগ দেননি নির্বাহী প্রকৌশলী অসীম কুমার

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

‎‎এক সপ্তাহ অপেক্ষা করবে পাংশা পৌর কর্তৃপক্ষ। ‎‎‎যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোমকে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভায় বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে বদলির আদেশের পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে জানিয়েছেন পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। এ অবস্থায় আরও এক সপ্তাহ অপেক্ষা করে যোগদান না করলে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানোর কথা জানিয়েছে পাংশা পৌর কর্তৃপক্ষ।

‎‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার ১৮ অক্টোবর ২০২৬ তারিখের অফিস আদেশে অসীম কুমার সোমকে নওয়াপাড়া পৌরসভা থেকে পাংশা পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। ‎আদেশে উল্লেখ করা হয়, তাঁকে ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে। পাশাপাশি তাঁর বকেয়া বেতনসহ পিএফ ও জিপিএফ হিসাবের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

‎‎পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত বদলির আদেশ পাওয়া কর্মকর্তা যোগদান করেননি। এমনকি তাঁদের সঙ্গে যোগাযোগও করেননি তিনি।

‎‎আনিসুর রহমান বলেন, পাংশা পৌরসভায় নির্বাহী প্রকৌশলী না থাকায় একজন প্রকৌশলীর প্রয়োজন রয়েছে। এ কারণে অসীম কুমার সোমের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন। তাঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, তিনি পাংশা পৌরসভায় আসতে আগ্রহী নন।

‎‎তিনি আরও জানান, বিষয়টি পৌর প্রশাসককে অবহিত করা হয়েছে। আগামী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এর মধ্যে তিনি যোগদান না করলে মন্ত্রণালয়ে লিখিতভাবে বিষয়টি জানানো হবে।

‎‎এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি অফিসের বাইরে রয়েছেন। তবে বদলির আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান না করার কারণ সম্পর্কে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট