1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় প্রতারক সিন্ডিকেট, জনমনে আতঙ্ক

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনদের টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা এখন নিত্যদিনের।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা এই সিন্ডিকেট কৌশলে মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং সুযোগ বুঝে ব্যাগ ও পকেট থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়াই তাদের মূল কৌশল। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলেও এর কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

এতে চরম ভোগান্তিতে পড়ছেন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা গরিব ও অসহায় রোগীরা। অনেকেই লজ্জায় বা ঝামেলার ভয়ে অভিযোগও করেন না। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এই চক্রটি।

সচেতন মহলের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। হাসপাতালে সিসি ক্যামেরা মনিটরিং জোরদার, নিরাপত্তা কর্মী বৃদ্ধি এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

আমরা আপনারা সবাই সচেতন হলেই এই সিন্ডিকেটকে ধরা সম্ভব। আসুন, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট