1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

কেশবপুরে ধানক্ষেতের পাশের গর্তে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে ভয়াবহ দৃশ্য, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। যশোরের কেশবপুরে ধানক্ষেতের পাশের একটি ছোট গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ধানক্ষেতের পাশ থেকে তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি একটি ছোট গর্তের মধ্যে নারী ও পুরুষের দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। তবে মরদেহে পচন ধরায় এবং রাত গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মরদেহ দুটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কারা, কী কারণে এবং কীভাবে তাদের হত্যা করেছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

অজ্ঞাতপরিচয় এই নারী ও পুরুষের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় আইনগত ও তদন্তমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট