1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভয়নগরে জামায়াত কর্মীকে স্থায়ী বহিষ্কার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কর্মীর নাম মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা কর্মপরিষদের মাসিক সভায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা জামায়াতের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া বেশ কিছুদিন ধরে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়। তবে সতর্ক করার পরও তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে উপজেলা কর্মপরিষদের মাসিক সভায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের জনশক্তিকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি এস এম মহিউল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট