1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শার্শায় পুলিশের বিশেষ অভিযান, ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড়ের ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির ধানক্ষেতের ভেতর থেকে একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিস্তলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা অস্ত্রটি একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল।

এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাদের আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট