1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, উদ্ধার করলেন স্বেচ্ছাসেবীরা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নিজে হাতে ময়লা পরিষ্কারে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন, কাদামাটি থেকে উঠে আবারও নামলেন পরিচ্ছন্নতা অভিযানে। বরিশালের উজিরপুরে আবর্জনায় ভরাট খাল পরিষ্কারের কাজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নেমে কাদায় আটকে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে উদ্ধার করেন। তবে তাতেই থেমে থাকেননি তিনি। কাদা থেকে উঠে আবারও যোগ দেন খাল পরিষ্কারের কাজে। সরকারি এই কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ ও সরাসরি অংশগ্রহণে উৎসাহিত হন উপস্থিত স্বেচ্ছাসেবীরাও।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালের উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি খালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ইউএনও মো. আলী সুজাসহ শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন। পাঁচ ঘণ্টার স্বেচ্ছাশ্রমে খাল থেকে অপসারণ করা হয় দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য। এতে ধীরে ধীরে খালটির স্বাভাবিক রূপ ফিরে আসতে শুরু করে এবং পানিপ্রবাহ সচল করার পথ তৈরি হয়। তবে পুরো অভিযানে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ইউএনওর সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও নেমে পড়েন খালের ময়লা-আবর্জনা পরিষ্কারে। একপর্যায়ে খালের কাদায় পা আটকে বিপাকে পড়েন তিনি। এ সময় পাশে থাকা স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে তাঁকে টেনে ওপরে তুলে আনেন। কিছুক্ষণ পর আবারও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতার কাজে যোগ দেন ইউএনও। বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিশেষ করে ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় সবাই আরও বেশি উৎসাহিত হয়েছেন।

ইউএনও মো. আলী সুজা বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ খালের পাশের বাসিন্দাদের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বর্জ্যে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সবাই মিলে স্বেচ্ছাশ্রমে উদ্যোগী হলে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ। স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের এ উদ্যোগকে সচেতনতা তৈরির একটি প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, শুধু খাল পরিষ্কার করলেই হবে না, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধেও স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট