1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মনিরামপুরে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাড়ি থেকে বাজারে যাওয়ার পর নিখোঁজ, সকালে নদীর ঘাটে মিলল লাশ; হত্যার কারণ উদঘাটনে তদন্তে পুলিশ। যশোরের মনিরামপুরে রঞ্জন মন্ডল (৬০) নামে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার মুক্তেশ্বরী নদীর হেলারঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মন্ডল পাশ্ববর্তী কেশবপুর উপজেলার কালিচরনপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে, পুলিশ ও নিহতের পরিবারের দাবি দূর্বৃত্তরা অপহরনের পর শ্বাসরোধে রঞ্জন মন্ডলকে হত্যা করে। এঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানাযায়, রঞ্জন মন্ডল ছিলেন ঘের ব্যবসায়ী, তার কয়েকটা ঘের রয়েছে। ঘটনার দিন সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর হেলারঘাট ব্রিজের পাশে স্থানীয় রমেশ চন্দ্র নদীতে তার পাটার কাছে জাল তুলতে গিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেন। স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকালে রঞ্জন মন্ডল বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। পরে খবর পেলাম তার লাশ পড়ে থাকার। নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এস আই অলোক বিশ্বাস সাংবাদিকদের জানান, মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা কালচে দাগ রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে রঞ্জনকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে পূর্ণ তদন্তের পর হত্যাকান্ডের মোটিভ উদঘাটিত হবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট