1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

অভয়নগরে পাল স্টোরে পুলিশের অভিযান, মাদকসহ তপন পাল আটক

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ তপন পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। রবিবার ৮ নভেম্বর পাল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তপন পাল অভয়নগর উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নরেন্দ্র নাথ পালের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া বাজারের পাল স্টোরে অভিযান চালায় অভয়নগর থানা পুলিশ। এ সময় দোকান থেকে চার বোতল কেরু বাংলা মদ, এক বোতল ইন্ডিয়ান অফিসার্স চয়েস (ব্লু) মদ, ২১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তপন পালকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে অভয়নগর থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট