1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাঘা থানায় মাদকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ১ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হকের তত্ত্বাবধানে থানার একটি চৌকস পুলিশ টিম অদ্য ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা ০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি পাকুরিয়া ইউনিয়নের কিশোরপুর (আলাইপুর) গ্রামের মাজদার রহমানের পুত্র মো. আনিসুর রহমান। তিনি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২) ধারা মতে ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানামূলে পলাতক ছিলেন।

পরে তাকে নিয়ম অনুসারে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাঘা থানা পুলিশ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট