1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

অভয়নগরে শিশু ধর্ষণ মামলার আলোচিত সেই শিক্ষক ঢাকা থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে ৪র্থ শ্রেণীর ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মো. ইমরানকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ গত ২৭ অক্টোবর অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (১০)-এর সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় তিনি অভিযুক্ত। ওই ধর্ষণের ঘটনায় এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিলেন। এর আগে ওই ঘটনাকে কেন্দ্র করে ধর্ষণের আসামি সহকারী শিক্ষক ইমরানকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করায় বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দপ্তরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ইমরানের আটকের মধ্যে দিয়ে এলাকাবাসীর মাঝে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিলো তার অবসান হলো।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় তাঁকে অভয়নগর থানা থেকে যশোরে পাঠানো হয়েছে। অভয়নগর থানা পুলিশ সূত্র  জানিয়েছে, যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিং শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট