1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

অভয়নগরে ভোরের অভিযানে আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের অভয়নগরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পৃথক এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আলম মীনা (৬৫)। তিনি মৃত মালেক মীনার ছেলে। অপরজন শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. নান্নু হোসেন মল্লিক। তিনি আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তাঁদের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নান্নু হোসেন মল্লিকের বিরুদ্ধে অতীতে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় ফেরারি আসামি হিসেবেও ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য সংশ্লিষ্ট নথিপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে অভয়নগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট