1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

অভয়নগরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শালিসের নামে ধামাচাপা দেওয়া চেষ্টা 

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ধোপাদী গ্রামে গত বৃহস্পতিবার ১২/১১/২৬ তারিখে ধোপাদী স্কুলের পিছনে ৬ বছরের শিশুকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত আব্দুল্লাহ ধোপাদী গ্রামের আকবর মোল্লার ছেলে।বিষয়টি জানাজানি হলে এলাকার কিছু নেতা শালিসের নামে ধামাচাপা দেওয়া চেষ্টা করতেছে।এমনকি ভুক্তভোগী মেয়ের পিতাকে নির্দেশ দেওয়া হয়েছে সে যেনো মেয়েকে আত্নীয়র বাড়িতে পাঠিয়ে দেয় এবং কোন সাংবাদিকের সাথে কথা বলতে না দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের পিতার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান তাকে শালিসের মাধ্যমে মিমাংসার আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল বিকেলে পুলিশ গিয়ে নেতাদের সাথে কথা বলে চলে আসে কোন আইনি পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আজ সকালে যশোর সহকারী পুলিশ সুপার খ সার্কেলের সাথে কথা বললে তিনি ভুক্তভোগী মেয়ের পিতার নাম ঠিকানা জানতে চান এবং আইনগত পদক্ষেপের আশ্বাস দেন। এ বিষয়ে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে ফোন দিলে তিনি বলেন, ভুক্তভোগী মেয়ের পিতার বাড়িতে পুলিশ পাঠিয়েছি এবং আসামীকে ধরতে অভিযয়ান চলছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রশ্ন উঠছে ধোপাদী গ্রামে কারা এই ঘটনা ধামাচাপা দেওয়া চেষ্টা করতেছে। সচেতনমহল তাদের মুখোশ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকদের নিকট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট