1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, ১৪ মামলার আসামি পলাতক

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: 

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলকে আটক করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, রকি মণ্ডল, বাবলা দাস, মো. কামরুজ্জামানসহ ডিবি পুলিশের একটি দল। পুলিশ জানায়, কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের সীমানাপ্রাচীরঘেরা দোতলা ভবন ও পাশের টিনশেড বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বসতবাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি রিদিশা সুগারি টোস্ট বিস্কুটের খালি প্যাকেট, একটি সবুজ রঙের পলিথিনের প্যাকেট ও ছোট চেক শার্টের কাপড়ের একটি টুকরা জব্দ করা হয়েছে। ডিবি পুলিশ আরও জানায়, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল (৪২) শেখহাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম কাজী আলমগীর হোসেন ওরফে আলম এবং মায়ের নাম শিরিনা আক্তার। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট