1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

মনিরামপুরের রোহিতায় মসজিদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ: মেম্বার ও সচিবের সিন্ডিকেট

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর জেলার মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে সরকারি উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ ও তসরুপের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের এক মেম্বার ও ইউনিয়ন সচিবের নেতৃত্বে গঠিত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে মসজিদের বরাদ্দকৃত টাকা নয়-ছয় করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকার সরকারি বরাদ্দের অধিকাংশ টাকাই লুটপাট করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া জামে মসজিদের নামে সরকারিভাবে ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ আসে। কিন্তু কাগজে-কলমে এই টাকা ছাড়িয়ে নেওয়া হলেও মসজিদ কমিটি হাতে পেয়েছে মাত্র ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। বাকি ১ লাখ টাকাই আত্মসাতের অভিযোগ উঠেছে রেজাউল মেম্বারের বিরুদ্ধে।
এ বিষয়ে কোদলাপাড়া জামে মসজিদের সভাপতি জনাব মোহাব্বত জানান, “যখন মসজিদের কাজ শুরু হয়, তখন আমি রেজাউল মেম্বারের কাছে যাই। তিনি তখন জানান যে, তিনি নিজের তহবিল থেকে ২০০০০/- টাকা দিচ্ছেন এবং পরবর্তীতে উপজেলা থেকে বরাদ্দের চেষ্টা করবেন। এই বলে তিনি প্রথম কিস্তিতে টাকা দেন। পরবর্তীতে তিনি আরও তিন কিস্তিতে ১০ হাজার করে মোট ৩০০০ হাজার (৩০,০০০/-) টাকা দিয়ে সব মিলিয়ে মোট ৫০,০০০/- টাকা দেন। কিন্তু কিছুদিন আগে আমি জানতে পারি যে, আমাদের মসজিদের নামে উপজেলা থেকে ১৫০০০০/- টাকা সরকারি বরাদ্দ এসেছে এবং সেই পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ আমরা হাতে পেয়েছি মাত্র ৫০,০০০/- টাকা। বাকি টাকা রেজাউল মেম্বার ইউনিয়ন সচিব কৃষ্ণ গোপাল মুখার্জীর সহায়তায় তুলে নিয়েছেন।”
অন্যদিকে, ইউনিয়নের চান্দালির বাড়ির সামনের একটি ছোট মসজিদ সংস্কারের জন্য বরাদ্দকৃত ১২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার পুরোটাই গায়েব করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি জনাব টুটলের সাথে কথা হলে তিনি দাবি করেন, তারা কোনো বরাদ্দ পাননি।
অথচ এলাকাবাসীর তথ্য অনুযায়ী, এই মসজিদের বরাদ্দকৃত পুরো টাকাই আত্মসাৎ করেছেন জনাব টুটল ও ইউনিয়ন সচিব। এমনকি এ বিষয়ে তিনি ইউনিয়নের অন্য এক ব্যক্তির কাছে স্বীকার করেছেন যে, মসজিদের নামে ১২০০০০/- টাকা এলেও সেই টাকা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং এখন প্রয়োজন নেই বলে কোনো কাজ করেননি।
শুধু কোদলাপাড়া বা চান্দালির বাড়ি নয়; রোহিতা ইউনিয়নের এড়ান্দি, পলাশী, রোহিতা, কুদলাপাড়া ও গাংগুলিয়া—প্রতিটি এলাকার সার্বিক উন্নয়নের জন্য আসা সরকারি বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও নয়-ছয় হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, রোহিতা ইউনিয়নের এই বরাদ্দকৃত লুটপাটের পেছনে একটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটের অন্যতম মূল সদস্য হলেন রেজাউল মেম্বার, ইউনিয়ন সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী এবং টুটলসহ আরও বেশ কয়েকজন।
পুরো বিষয়টি নিয়ে ইউনিয়ন সচিব কৃষ্ণ গোপাল মুখার্জীর সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, “আমি এই বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
সরকারি বরাদ্দের এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট