নিজস্ব প্রতিবেদক
আমি মোঃ হাফিজুর রহমান, পিতা, মৃত মোঃ শহর আলী মোল্লা, গ্রাম, মাগুরা, ডাকঘর, মাগুরা হাট, থানা, অভয়নগর, জেলা, যশোর। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।
সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসরজীবনে আমি পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ইচ্ছা ও সম্মতি ছাড়াই আমাকে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আমি কখনোই এ ধরনের রাজনৈতিক দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলাম না। অথচ আমার নাম ও পরিচয় কমিটিতে যুক্ত থাকায় বর্তমানে আমি ও আমার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। বিশেষ করে আমার সন্তানদের ভবিষ্যৎ, নিরাপত্তা ও সামাজিক অবস্থান নিয়ে আমি গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত।
একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালন করেছি। জীবনের এই পর্যায়ে এসে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নিজের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না।
তাই আমি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কসহ সংগঠনের সকল পদ-পদবি ও দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ ও সম্পূর্ণ অব্যাহতি গ্রহণের ঘোষণা দিচ্ছি।
আমি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার অসম্মতিতে কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করে আমার পদত্যাগ গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আমার নাম বা পরিচয় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করবেন না।
রাজনীতি নয়, জীবনের শেষ সময়টুকু পরিবার নিয়ে শান্তিতে কাটাতে চাই। আমার সন্তানদের নিরাপদ ভবিষ্যৎই এখন আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব ও অগ্রাধিকার।
মোঃ হাফিজুর রহমান
অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী
যুগ্ম আহ্বায়ক (পদত্যাগকারী)
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ
অভয়নগর, যশোর