1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবক ও তরুণদের সামাজিক জীবন এবং তাদের মাধ্যমে সমাজে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নাশকতার ছক: যশোর জেলায় অস্থিতিশীলতার নেপথ্যে কারা? অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড নওয়াপাড়ায় মেঘনা গ্রুপের ৮ টন কয়লা চুরির চেষ্টা, ট্রাকসহ আটক এক VeryWell casino review play casino online best slots on Scarab Wins casino play casino online | Scarab Wins Casino UK Britsino casino Britsino play casino online UK | Safe Real Money Games নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত

নওয়াপাড়ায় মেঘনা গ্রুপের ৮ টন কয়লা চুরির চেষ্টা, ট্রাকসহ আটক এক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

অর্ধেক কয়লা আনলোড করে বাকিটা নিয়ে পালানোর অভিযোগ, নিরাপত্তাকর্মীর তৎপরতায় ফাঁস কৌশল। যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্যিক বন্দরনগরী নওয়াপাড়ায় অভিনব কৌশলে মেঘনা গ্রুপের প্রায় ৮ টন কয়লা চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। নির্ধারিত কয়লার ড্যাম্পে ট্রাকভর্তি কয়লা আনলোড করার কথা থাকলেও অর্ধেক কয়লা নামিয়ে বাকি কয়লা ট্রাকে রেখেই বেরিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ড্যাম্পের নিরাপত্তাকর্মীর সন্দেহ ও তৎপরতায় শেষ পর্যন্ত ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে প্রায় ৭ থেকে ৮ টন কয়লা উদ্ধার করা হয়েছে। ঘটনায় স্থানীয়দের হাতে একজন আটক হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফজলুর রহমানের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মেঘনা গ্রুপের কয়লা পরিবহনের ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে ঘাট মালিক মেসার্স ফজলু এন্টারপ্রাইজ।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, ঢাকা মেট্রো-ট-১৩-৮৬৪৯ নম্বরের একটি টাটা পণ্যবাহী ট্রাকে করে মেঘনা গ্রুপের কয়লা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগের তির নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকার ট্রাকমালিক মশিয়ার রহমানের দিকে। তিনি নিজেই ট্রাকটি চালিয়ে কয়লা সরানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তবে পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে সরে যান বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়রা পাশের আরেকটি ট্রাকের চালককে আটক করেন। জিজ্ঞাসাবাদে ওই চালক জানান, ট্রাকটি মশিয়ার রহমানের। তাঁর দাবি, মশিয়ার রহমান ঘাট থেকে ট্রাক নিয়ে বের হওয়ার পর তাঁকে ফোন করে কালভার্টের কাছে যেতে বলেন। সেখানে গিয়ে ট্রাকটি পেলেও মশিয়ার রহমানকে পাননি। পরে ফোনে যোগাযোগ করলে মশিয়ার রহমান তাঁকে ট্রাকটি ভাঙ্গাগেটে তাঁর বাসার সামনে পৌঁছে দিতে বলেন। এরই মধ্যে কয়লার ড্যাম্পের নিরাপত্তাকর্মী ট্রাকটি দেখতে পেয়ে ড্যাম্পে ফিরিয়ে নিতে বলেন। পরে ট্রাকের মধ্যে কয়লা দেখতে পান তিনি। এদিকে ট্রাকমালিক মশিয়ার রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি কয়লা চুরির চেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে তিনি নিজে গাড়ি চালান না। বসুন্দিয়ার জঙ্গলবাঁধাল এলাকার মাসুদ নামের এক চালক গাড়িটি চালান। এ বিষয়ে তিনি হালকাভাবে কিছু শুনেছেন বলেও জানান। তবে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় এ মুহূর্তে বেশি কথা বলতে পারছেন না। ঘটনার সত্যতা স্বীকার করে পরিবহনের ঠিকাদার ও মেসার্স ফজলু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজলুর রহমান বলেন, ট্রাকসহ একজনকে স্থানীয়রা আটক করে ড্যাম্পে রেখেছেন। কয়লাও উদ্ধার হয়েছে। ট্রাকমালিক এলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরির কৌশল সম্পর্কে তিনি বলেন, ট্রাকে করে কয়লা ড্যাম্পে এনে আনলোড করার সময় অর্ধেক কয়লা নামিয়ে বাকি অর্ধেক ট্রাকে রেখেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি ট্রাকটির পিছু নেন এবং আটকে ফেলেন। মেঘনা গ্রুপের নওয়াপাড়া অফিসের দায়িত্বপ্রাপ্ত রাজু আহম্মেদ বলেন, প্রায় ৮ টন কয়লা চুরির চেষ্টা হয়েছে। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। কয়লা পরিবহনের দায়িত্বে রয়েছে ফজলু এন্টারপ্রাইজ। তাদের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কয়লা পরিবহনের নিরাপত্তাব্যবস্থা, ট্রাকের চালক ও মালিকের ভূমিকা এবং ড্যাম্প থেকে কয়লা সরানোর চেষ্টার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রকৃত ঘটনা ও দায়ীদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট