1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে পরিত্যক্ত একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকায় নাশকতার উদ্দেশ্যে একদল লোক জড়ো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা একটি মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে। মোটরসাইকেলটিতে তল্লাশি চালানোর একপর্যায়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ধাওয়া খেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নাশকতার আশঙ্কা ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট