1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

একসঙ্গে মরার প্রতিশ্রুতি ভাঙল! নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেল প্রেমিকা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে নাটকীয় ঘটনা, ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন যুবক, রহস্যে ঘেরা তরুণীর আচরণ

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত ঘিরে ঘটেছে নাটকীয় এক ঘটনা। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে গিয়ে প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা সরে যান ঘটনাস্থল থেকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি পূর্বপরিকল্পিতভাবে একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে আসেন। সেতুর ওপর দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামের যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি নদীতে ঝাঁপ না দিয়ে তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন এবং পরে শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, ওই তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট