1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

মোংলায় এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপে তীব্র ক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ভাইরাল ভিডিও ইস্যুতে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সমাবেশে কঠোর সমালোচনা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর কথিত ঘনিষ্ঠ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে মোংলা পৌরসভার সামনে সচেতন নাগরিক সমাজ-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নারী-পুরুষ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, তার কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে থুথু নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন,

“জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ ধরনের কর্মকাণ্ড আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট