1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

মনোরোগ বিশেষজ্ঞের ডাক্তার নিজের মনটাকে ঠিক রাখতে পারলেন না: মর্মান্তিক পরিণতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিনের বিষণ্নতায় ভুগছিলেন ডা. হেমিকা আগরওয়াল

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক নারী মনোরোগ বিশেষজ্ঞের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মৃত চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল (৪০)। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রোববার (গতকাল) রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২ হাউজিং সোসাইটির পঞ্চম তলার নিজ অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘদিন ধরে মারাত্মক বিষণ্নতায় ভুগছিলেন। পারিবারিক এই ট্রমা তার মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। ডা. হেমিকার বাবা ডা. আর চন্দ্র, যিনি নিজেও গাজিয়াবাদের একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানান, ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদের পর থেকে তার মেয়ে ক্রমাগত মানসিক চাপ ও গভীর হতাশার সঙ্গে লড়াই করছিলেন। ঘটনার পরপরই আবাসিক এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করছে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, মানসিক স্বাস্থ্য সংকট যে কারও জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে, এমনকি একজন মনোরোগ বিশেষজ্ঞের ক্ষেত্রেও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট