1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

প্রেমের করুণ পরিণতি: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরের শ্রীপুরে মর্মান্তিক ঘটনা, ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার; রহস্যে ঘেরা আত্মহত্যার কারণ

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক প্রেমিক যুগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মোছা. রিনা আক্তার (২৫), উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা এবং তার প্রেমিক আল আমিন। আল আমিনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রিনা আক্তার স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিক ছিলেন এবং আল আমিন হ্যামস গার্মেন্টসে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরের পর থেকে ওই প্রেমিক যুগল রেলপথ এলাকায় ঘোরাঘুরি, গল্প ও খুনসুটিতে ব্যস্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা রত্না বেগম জানান, দুপুরের পর থেকে তাদের রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। পরে হঠাৎ করেই সন্ধ্যার দিকে তাদের মৃত্যুর খবর পাই। আরেক স্থানীয় বাসিন্দা লিপি বেগম বলেন, বিকাল ৫টার দিকে কয়েকজন ছেলে এসে জানায় সিগন্যালের পাশে দুজনের লাশ পড়ে আছে। পরে গিয়ে দেখি তাদের মরদেহ রেললাইনে ছড়িয়ে আছে।

নিহত রিনার ভাই সুমন জানান, আমার বোন আগের স্বামীর সংসার ছেড়ে আল আমিনকে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের সঙ্গে আমাদের যোগাযোগ কম ছিল। কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে, তা বলতে পারছি না। স্থানীয় জহিরুল ইসলাম সিরাজী বলেন, ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয় তারা। ট্রেনের ধাক্কায় তাদের মরদেহ অনেক দূর পর্যন্ত ছিটকে যায় এবং রেললাইনের প্রায় ৫০০ মিটার এলাকায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকে।

ঘটনার বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রেমের সম্পর্কের জটিলতা নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট