1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু।

শনিবার ৫ সেপ্টেম্বর বিকালে ফুলমন নেশা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজস্ব কার্যালয়ের পাশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন।

এসময় বিল্টু বলেন, “আড়ানী পৌরবাসীর দীর্ঘদিনের চাওয়া একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত, জনবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যে আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে আড়ানীকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং
শিক্ষা-স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।”

উক্ত অনুষ্ঠানে আড়ানী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রুহুল আমীন , আড়ানী পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন বিডিআর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃআব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন, সহ

পৌর ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সাধারণ জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত নেতাকর্মীরা বিল্টুর প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রার্থিতা ঘোষণার পর বিল্টু দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, মোস্তাক আহমেদ বিল্টু দীর্ঘদিন ধরে আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট