1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই -এটিএম কামরুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‘মানসম্মত শিক্ষা, বৈষম্যহীন সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম এসব বলেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট