1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চেকের টাকা শোধ, আপস-মীমাংসা, কারাদণ্ড নয়: হাইকোর্ট

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পাওনা আদায়ই মূল উদ্দেশ্য, শাস্তি বা কারাবন্দি করা নয়; এক বছরের দণ্ড বাতিল করে ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাককে দেওয়ার নির্দেশ

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় চেকে উল্লেখিত আর্থিক দায় সম্পূর্ণ পরিশোধ এবং পক্ষগুলোর মধ্যে আপস-মীমাংসা হয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা তার কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাবন্দি রাখা নয়; বরং চেকে উল্লিখিত পাওনা অর্থ আদায় নিশ্চিত করাই এ ধরনের মামলার প্রধান উদ্দেশ্য। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা একটি ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় গত ৬ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, মামলার দণ্ডিত ব্যক্তি চেকে উল্লেখিত টাকা এবং সংশ্লিষ্ট ব্যাংকের পাওনাদি সম্পূর্ণ পরিশোধ করেছেন। একই সঙ্গে মামলার পক্ষগুলোর মধ্যে আপস-মীমাংসাও হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে কারাগারে পাঠানো বা এক বছরের কারাদণ্ড বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই। এ কারণে হাইকোর্ট ওই ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করে দিয়েছেন।

একই সঙ্গে আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আবেদনকারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদীপক্ষে (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স) ছিলেন আইনজীবী মো. জিসান মাহমুদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী তাসনুভা কায়সার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সিরাজুল করিম (রবি)।

আদালতের পর্যবেক্ষণ হাইকোর্টের এ রায়ের মূল বক্তব্য হলো, চেকের মাধ্যমে সৃষ্ট আর্থিক দায় যদি সম্পূর্ণ পরিশোধ করা হয় এবং মামলার পক্ষগুলোর মধ্যে বৈধভাবে আপস-মীমাংসা হয়ে যায়, তাহলে শুধু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে রাখা সমীচীন নয়। অর্থাৎ, চেকের পাওনা টাকা আদায় নিশ্চিত হওয়াই যেখানে মামলার প্রধান উদ্দেশ্য, সেখানে সেই দায় পরিশোধ ও বিরোধের নিষ্পত্তি হয়ে গেলে কারাদণ্ড বহাল রাখার প্রয়োজন নেই। আইনজীবীদের মতে, চেক ডিজঅনার মামলায় দায় পরিশোধ ও পক্ষগুলোর সমঝোতার পর কারাদণ্ডের বিষয়ে হাইকোর্টের এ পর্যবেক্ষণ সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট