1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই প্রাণ গেল ১১ মাসের মেয়েরও

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দাওয়াতে যাওয়ার পথে মোটরসাইকেলকে অটোরিকশার ধাক্কা; একই দুর্ঘটনায় মা-শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১১ মাস বয়সী শিশু মারিয়া মাহরীন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান তার মা রুমি আক্তার। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসফেরত মাহমুদুল হাসান স্ত্রী রুমি আক্তার, ৭ বছরের ছেলে আব্দুর রহমান ও ১১ মাসের মেয়ে মারিয়া মাহরীনকে নিয়ে একটি দাওয়াতে যাচ্ছিলেন। তারা একটি মোটরসাইকেলে করে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমি আক্তার। অন্যদিকে, গুরুতর আহত শিশু মারিয়া মাহরীনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় মা ও মাত্র ১১ মাস বয়সী মেয়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট