1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ফুলতলায় কলেজের সামনে যুবকের মরদেহ উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

তিন-চার দিন ধরে নিখোঁজ ছিলেন ইয়ানুর; মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য

খুলনার ফুলতলায় এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজীর ছেলে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, ইয়ানুর মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ফুলতলা সুপার জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ করে যে টাকা আয় করতেন, তা দিয়ে স্থানীয় দোকান থেকে খাবার কিনে নিজের খরচ চালাতেন। অধিকাংশ রাতে পার্শ্ববর্তী সিদ্ধিপাশা গ্রামে তার নানাবাড়িতে গিয়ে ঘুমাতেন। পরিবারের সদস্যরা আরও জানান, গত তিন-চার দিন ধরে ইয়ানুরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় মঙ্গলবার সকালে ফুলতলা এম এম কলেজের পাশে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, ‘নিহত যুবকের নাম ইয়ানুর গাজী। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ইয়ানুরের মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট