1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মামলায় উল্লেখ ও সাক্ষাৎকারে বিস্তর গরমিল , মানিকের ব্যক্তিগত ক্ষোভে এজাহার অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা

যুবদল নেতার নামে ‘গাঁজা-ইয়াবা ফ্রি’ পোস্টার, চেয়ারম্যান হলে ঘরে ঘরে মাদক দেব

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ভাইরাল পোস্টার নিয়ে তোলপাড়, যুবদল নেতার দাবি ‘জামায়াতের ষড়যন্ত্র

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেওয়া হবে’—এমন বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে। পরে পোস্টারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয় বলে স্থানীয়রা জানান।

পোস্টারে লেখা হয়েছে, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো।

এ ছাড়া পোস্টারে ‘বেকারদের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই’ এবং ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে, এমন বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা রয়েছে। পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বেলাল হোসেন অপেল নামের এক তরুণ ফেসবুকে লিখেছেন, আর কী বলবো।’ মো. রাজু নামে একজন মন্তব্য করেন, মাদক কত এবেলএবেল হলে এমন পোস্টার করা হয়। অন্যদিকে সজিব মাহমুদ নামের একজনের মন্তব্য, এটি প্রতিহিংসা থেকে হতে পারে।’

তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করে মো. খোকন এটিকে পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছেন। মো. খোকন বলেন, ‘পাঁচ দিন আগে আমার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে চড় মারে। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্তুতিও নিয়েছি। বিষয়টি জানার পর তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পোস্টারে আমার ছবি ও নাম ব্যবহার করে এসব লেখা হয়েছে। আমি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করব।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে, পোস্টার লাগানোর ঘটনায় বিষয়টি যাচাই করছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট