1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

‎প্রেমবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
‎যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎সভায় ১ নম্বর প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, এফ এম গিয়াসউদ্দিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম (বাবু), সহ-সভাপতি হাদিউজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
‎পরে অতিথিরা ফিতা কেটে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট