
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে অতিরিক্ত মালামাল বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক, হেলপারসহ অন্যরা। একই সঙ্গে অক্ষত থাকে ট্রাক ও এতে থাকা মালামাল।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) প্রথম প্রহরে আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে এপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিজের চোখে সরেজমিনে প্রত্যক্ষ করেন এই প্রতিবেদক। এ সময় দেখা যায়, অতিরিক্ত মালামাল বোঝাই থাকায় ট্রাকটি উল্টে যাওয়ার উপক্রম হলে চালক পরিস্থিতি দ্রুত বুঝতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি বুদ্ধি খাটিয়ে ট্রাকটিকে বৈদ্যুতিক খুঁটির (বিদ্যুতের পিলার) সঙ্গে লাগিয়ে দেন। এতে ট্রাকটি পুরোপুরি উল্টে যাওয়া থেকে রক্ষা পায়।
চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপের কারণে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় চালক, হেলপারসহ আশপাশে থাকা অন্যরা নিরাপদে থাকেন। পাশাপাশি ট্রাক ও ট্রাকে থাকা মালামালও অক্ষত অবস্থায় থাকে।
ঘটনাটি মুহূর্তের মধ্যে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। সরেজমিনে দেখা যায়, চালকের দ্রুত সিদ্ধান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।