1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের প্রলভোণে টিপসই, পরে বিধবা নারী জানলেন তার বিয়ে হয়ে গেছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যু  চৌগাছায় বিএনপি কর্মীকে ‘ধর্ষণচেষ্টার’ মিথ্যা মামলায় এলাকাছাড়া করার অভিযোগ: নেপথ্যে রাজনৈতিক ও পূর্বশত্রুতা? অভয়নগরে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা মেহেদী হাসান আকাশ গ্রেপ্তার Lizaro Casino Withdrawal Awaiting Process – Play Casino Online in English মামলায় উল্লেখ ও সাক্ষাৎকারে বিস্তর গরমিল , মানিকের ব্যক্তিগত ক্ষোভে এজাহার অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যু 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মারা গেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন। পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গির কারণে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান তিনি।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন নানা পাটেকার। ২০২৬ সালেও ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় তাকে দেখা গেছে। বর্ষীয়ান এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

নানা পাটেকারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি হলো।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট