1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিক্ষকতা বা অন্য পেশায় থেকেও সাংবাদিকতা নয়: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সাংবাদিক পরিচয়ে ব্যক্তিস্বার্থ হাসিল বন্ধের আহ্বান, নীতিমালা ও আচরণবিধি অনুসরণের তাগিদ।

শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেছেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশায় যুক্ত ব্যক্তিদের দায়িত্বশীলতা, পেশাগত শৃঙ্খলা ও নীতিমালা অনুসরণ করা জরুরি।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত নীতিমালা ও আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা সরকারের কাছ থেকে বেতন পান। ফলে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়া বা সাংবাদিকতা করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাংবাদিকতা কেবল পদবি কিংবা পরিচয়পত্রের বিষয় নয়; এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলাও জড়িত।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহার করার অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় দিচ্ছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, পেশাগত সুবিধা কিংবা ব্যবসায়িক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে সাংবাদিকদের। সংবাদ পরিবেশনের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিগত সুবিধা নেওয়া, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট