1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

কুলাউড়ায় জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর শুভেচ্ছা বিনিময়।

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আমির উদ্দিন, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীফপুর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) চাতলাঘাট বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শরীফপুর শাখা জমিয়তের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও সম্মাননা প্রদান করা হয় যুব জমিয়ত শরীফপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি হাফিজ হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রবাসী কে এম তজম্মুল ইসলামকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ ইসহাক আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট