1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা মেহেদী হাসান আকাশ গ্রেপ্তার মামলায় উল্লেখ ও সাক্ষাৎকারে বিস্তর গরমিল , মানিকের ব্যক্তিগত ক্ষোভে এজাহার অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী

চৌগাছায় বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

৩৮০ পিচ ট্যাবলেট উদ্ধার; মাদকবিরোধী অভিযানে সক্রিয় পুলিশ। যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে চৌগাছা থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে রাত ৮টা ২৫ মিনিটের দিকে চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামে মো. আলমগীর হোসেন ওরফে আলম (৫৪)-এর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যা অপব্যবহারের কারণে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৫৪)। তিনি মৃত আমজাদ হোসেন ওরফে ভদুর ছেলে। তার বাড়ি চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (১০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চৌগাছা থানার পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট