
বিনোদন ডেস্ক
বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী Mouni Roy-কে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বন্ধু Anusha Dandekar-এর সঙ্গে বের হচ্ছেন মৌনী। কিছুক্ষণ পর একই স্থান থেকে বের হতে দেখা যায় অভিনেতা Arjun Bijlani-কে। আর এতেই শুরু হয় গুঞ্জন—স্বামী Suraj Nambiar-এর সঙ্গে বিচ্ছেদের পর নাকি অর্জুনের সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছেন মৌনী!
তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান অভিনেত্রী Krystle D’Souza। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “এসব কী আজেবাজে কথা! শুধু ভিউ পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব দীর্ঘদিনের। জনপ্রিয় ধারাবাহিক Naagin-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের শুরু। শুধু তাই নয়, অর্জুনের স্ত্রী Neha Swami-র সঙ্গেও মৌনীর রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটিকে অনেকেই ভিডিও ফাঁস’ বলে প্রচার করলেও, বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা সাধারণ ভিডিও, যা ঘিরেই অযথা গুজব ছড়িয়েছে।
উল্লেখ্য, পুরো বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মৌনী রায় বা অর্জুন বিজলানী।