1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভাইরাল ভিডিওর রেশ কাটতে না কাটতেই এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সাবেক ড্রাইভারের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর কাছে, জীবননাশের আশঙ্কায় আত্মগোপনে আবেদনকারী

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বিতর্কের রেশ কাটতে না কাটতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এবার উঠেছে হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ। সাবেক ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার পরিচয়দানকারী ওবায়দুর রহমান প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে এ অভিযোগ তুলেছেন।

গত ২০ জুলাই দেওয়া ওই আবেদনে তিনি দাবি করেন, ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগর এলাকার রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তার ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোটা দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওবায়দুর রহমান জানান, হামলার সময় তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন তিনি। আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি একসময় এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তিনি এমপির বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল এবং ব্যক্তিগত জীবন নিয়ে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ আবেদনপত্রে সংযুক্ত করা হয়নি। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার প্রতিনিধির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। আবেদনকারী অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট