1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

রাগে-অভিমানে ৮০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে, জমি বিক্রি নিয়ে সন্তানদের উৎকণ্ঠা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পারিবারিক দ্বন্দ্বে বাড়ি ছেড়ে ঢাকায় বসবাস বৃদ্ধের, ছেলেদের দাবি প্রভাবিত হয়ে সিদ্ধান্ত’, বাবার পাল্টা অভিযোগ ‘নির্যাতনের’

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে এবং জমি বিক্রিকে কেন্দ্র করে তার পরিবারে চরম উৎকণ্ঠা ও দ্বন্দ্ব দেখা দিয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে আবার বিয়ে করে বর্তমানে ঢাকায় বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার বাড়ইপাড়া গ্রামে গিয়ে স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় বৃদ্ধ শাহাজালাল শেখ বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি একের পর এক জমি বিক্রি করছেন বলে অভিযোগ পরিবারের। বৃদ্ধের মেয়ে নাসিমা আক্তার বলেন,আমার বাবা এখন কোথায় আছেন, কেমন আছেন, আমরা নিশ্চিত নই। শুনেছি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আমরা শুধু চাই তিনি আমাদের কাছে ফিরে আসুন। বড় ছেলে আলমগীর শেখের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি শাহ আলম হালদার ও শাহজাহান ব্যাপারীর সহায়তায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাদের প্রভাবেই জমি বিক্রি করছেন। তিনি বলেন,বাবার টাকা শেষ হয়ে গেলে নতুন পক্ষ তাকে দেখবে কিনা, তা নিয়ে আমরা শঙ্কিত। অভিযোগের বিষয়ে শাহ আলম হালদার জানান, শাহাজালাল শেখ বর্তমানে ঢাকার উত্তরা এলাকায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সহযোগিতায় ভাড়া বাসায় থাকছেন। তার দাবি, জমি বিক্রি করে একটি গাড়ি কিনেছেন বৃদ্ধ সেই গাড়ি থেকে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা আয় করছেন পরিবারের সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই তিনি বাড়ি ছেড়েছেন

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহাজালাল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন,আমার ছেলেরা আমাকে মারতে আসে। তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছি। ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। টাকার প্রয়োজন, তাই জমি বিক্রি করছি। তবে দ্বিতীয় বিয়ের প্রকৃত তথ্য, জমি বিক্রির বৈধতা কিংবা পরিবারের অভিযোগ—এসব বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ৮০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে নিয়ে পরিবারে অস্থিরতা ঢাকায় গিয়ে বসবাস করছেন বৃদ্ধ শাহাজালাল শেখ জমি বিক্রি ও আর্থিক লেনদেন নিয়ে সন্তানের উদ্বেগ বাবার দাবি, নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি ও বার্ধক্যের নিরাপত্তা, এই ঘটনাটি নতুন করে অনেক প্রশ্ন সামনে এনে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট