1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা মেহেদী হাসান আকাশ গ্রেপ্তার মামলায় উল্লেখ ও সাক্ষাৎকারে বিস্তর গরমিল , মানিকের ব্যক্তিগত ক্ষোভে এজাহার অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী

ডিবির অভিযানে যশোরে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কোতয়ালী এলাকায় অভিযান, ফার্মেসির সামনে থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে কোতয়ালী মডেল থানার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস দল তালতলা মোড়ে অবস্থান নেয়। এ সময় জনৈক মো. তারেক হোসেনের ফার্মেসি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. সাইফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সাইফুল ইসলাম যশোরের কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ফজলুর রহমান এবং মায়ের নাম ফরিদা বেগম।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকৃত আলামত: ৮০ (আশি) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট