1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা মেহেদী হাসান আকাশ গ্রেপ্তার মামলায় উল্লেখ ও সাক্ষাৎকারে বিস্তর গরমিল , মানিকের ব্যক্তিগত ক্ষোভে এজাহার অডিটের চাপের মধ্যেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু, আমাকে বাঁচতে দেওয়া হলো না, সহকর্মী প্রেমিকাকে ধর্ষণের পর রক্তক্ষরণে মৃত্যু, ধর্ষক প্রেমিক আটক অভয়নগরে লন্ড্রির আড়ালে লাইসেন্সবিহীন মরিঙ্গা গেইন বিক্রি শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী

অভয়নগরে ইজিবাইক উল্টে প্রাণ গেল মহিতোষ মন্ডলের, চালক পলাতক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নওয়াপাড়ার রানাভাটা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু; চালককে ধরতে পুলিশের অভিযান

যশোরের অভয়নগর উপজেলায় ইজিবাইক উল্টে মহিতোষ মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকায় কয়লাঘাট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিতোষ মন্ডল উপজেলার ভাটবিলা গ্রামের মৃত বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিতোষ মন্ডল নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইজিবাইকটি ধোপাদী গ্রামের জাহিদুর রহমান চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই তিনি ইজিবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক চালককে আটক করতে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট