1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

অনলাইন জুয়ার নেশায় উন্মত্ত ছেলে, আদালতে বাবার মামলা

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

প্রতিদিন ১ হাজার টাকা দাবি, না পেয়ে ভাঙচুর-নির্যাতন; মাকে মারধর, ছিনিয়ে নিল সঞ্চয়ের টাকা

অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির ভয়াবহ আসক্তিতে উন্মত্ত হয়ে ওঠা ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক অসহায় বাবা। প্রতিদিন জুয়ার টাকার জন্য চাপ, ঘরে ভাঙচুর এবং মায়ের ওপর হামলার অভিযোগে ছেলে আজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন দিনমজুর তরিকুল ইসলাম।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। ঘটনাটি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, তরিকুল ইসলাম পেশায় একজন দিনমজুর। তার ছেলে আজিম উদ্দিন কোনো কাজকর্ম না করে দীর্ঘদিন ধরে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। প্রথমদিকে বিষয়টি সাধারণ মনে হলেও পরে বাবা-মা বুঝতে পারেন, আজিম অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছে। এরপর থেকেই বদলে যেতে থাকে তার আচরণ। জুয়ার টাকা জোগাড় করতে প্রতিদিন বাবা-মায়ের কাছে ১ হাজার টাকা দাবি করতে থাকে সে। অভাবের সংসারে এ টাকা জোগাড় করতে ব্যর্থ হলে শুরু হয় তার তাণ্ডব—ঘরের আসবাবপত্র ভাঙচুর, অশ্রাব্য গালিগালাজ এবং শারীরিক নির্যাতন। সর্বশেষ গত ১৫ জুলাই বিকেলে আবারও টাকা দাবি করে আজিম। এ সময় অসহায় বাবা তরিকুল ইসলাম টাকা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। একপর্যায়ে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে মা বিউটি বেগমকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ঘরে গচ্ছিত থাকা কষ্টার্জিত ৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল মেলেনি। বরং দিন দিন ছেলের নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শেষ পর্যন্ত জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে এবং উপায়ান্তর না দেখে আদালতের শরণাপন্ন হন এই বৃদ্ধ বাবা।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির মতো আসক্তি সমাজে নীরবে ভয়াবহ প্রভাব ফেলছে, যা পারিবারিক বন্ধনকেও ভেঙে দিচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট