1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

আমার খরচ কেউ দেয় না, সমালোচকদের কড়া জবাব বাঁধনের

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

নতুন সিনেমা গুলশানের চামেলি ঘিরে বিতর্ক; নিজের সিদ্ধান্তে অটল অভিনেত্রী

নতুন সিনেমা গুলশানের চামেলি-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সমালোচনার জবাবে এবার নিজের অবস্থান স্পষ্ট করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

বাঁধন তার ফেসবুক পোস্টে জানান, সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য মোটেও সহজ ছিল না। তবুও গল্পের প্রতি ভালো লাগা এবং নির্মাণ-সংশ্লিষ্ট দলের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতাই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। তিনি লেখেন, এই সিনেমায় কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটি আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, বছরের পর বছর বিভিন্ন নির্মাতা ও প্রযোজনার সঙ্গে কাজ করতে গিয়ে তিনি নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কিছু অভিজ্ঞতা ছিল ইতিবাচক, আবার কিছু ছিল চ্যালেঞ্জিং, তবে সবকিছুই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, “জীবনে যা কিছু পেয়েছি এবং যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, সেসবের জন্য আমি কৃতজ্ঞ। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আরও শক্তিশালী করেছে। সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় বাঁধন বলেন, একটি বিষয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার বিল কেউ পরিশোধ করে না, আমার জীবনও কেউ আমার হয়ে বাঁচে না। তাই আমার সিদ্ধান্ত নিয়ে দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও জানান, তার জীবনে এমন কিছু মানুষ আছেন, যাদের পরামর্শ তিনি গুরুত্ব দেন এবং সম্মান করেন। অন্যদের অপ্রয়োজনীয় সমালোচনা তার সিদ্ধান্তে প্রভাব ফেলে না।

পোস্টের শেষাংশে আশাবাদ ব্যক্ত করে বাঁধন লেখেন, “আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি আরও এগিয়ে যাব এবং আরও সুখী হব।

উল্লেখ্য, সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের ঘোষণা দেন আজমেরী হক বাঁধন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট