1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ মো. রেদওয়ানুর রহমান, সফিকুল ইসলাম রাজা ও রানা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ হযরত বেল্লাল, দপ্তর সম্পাদক শামীম পারভেজ, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রুবেল মিয়া প্রমূখ। আলোচনা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সুন্দরগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট