1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভুল মানুষ, ভুল সিদ্ধান্ত, নিজেকেই হারানোর এক নির্মম গল্প: মোঃ কামাল হোসেন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নিয়তির খেলায় নয়, নিজের সিদ্ধান্তেই বারবার হেরে যাওয়ার স্বীকারোক্তি

জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেক কিছু হারিয়েছি, সময়, সম্পর্ক, বিশ্বাস, আর সবচেয়ে বেশি হারিয়েছি নিজের ভেতরের নিশ্চয়তাকে। এত হারানোর পরও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, এটাই হয়তো আমার সবচেয়ে বড় ব্যর্থতা। সঠিক বন্ধু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এমন কাউকে পাইনি যে আমাকে সত্যিকার অর্থে বুঝতে পারে, আমার নীরবতার ভাষা পড়তে পারে। শেষ পর্যন্ত যাকে বন্ধু ভেবেছিলাম, সেও ছিল ভুল, ভুল পরিচয়, ভুল মানুষ, ভুল বিশ্বাস। তখন বুঝেছি, সমস্যা শুধু মানুষে নয়, সমস্যা আমার ভেতরেও ছিল। কারণ যে নিজেকে ঠিকভাবে চিনতে পারে না, সে কখনো অন্যকে সঠিকভাবে চিনতে পারে না। নিজের অজানার অন্ধকারেই আমি বারবার পথ হারিয়েছি। তাই আজ নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। নিজের ভুলগুলোকে অস্বীকার না করে, সেগুলোকে স্বীকার করেই নতুন করে দাঁড়াতে চাই। কারণ দোষ দেওয়ার মতো কেউ নেই, নিয়তির খেলায় আমি নিজেই আমার সবচেয়ে বড় সাক্ষী, আবার সবচেয়ে বড় অভিযুক্তও। অতীতের ভুলগুলো আমাকে শিখিয়েছে, যে সম্পদ আমার নয়, তার দাবি করাও এক ধরনের ভুল; যে সম্পর্ক আমার জন্য নয়, তাকে আঁকড়ে ধরা শুধু কষ্ট বাড়ায়। আজ আমি আর কাউকে দোষ দিই না। না মানুষকে, না সময়কে, না ভাগ্যকে। কারণ আমি জানি, আমার প্রতিটি সিদ্ধান্তের দায় আমারই। আমি ভুল করেছি, বারবার করেছি, কিন্তু সেই ভুলই আমাকে শিখিয়েছে, গড়েছে, ভেঙেছে, আবার দাঁড়াতে শিখিয়েছে। হে বিধাতা, যদি কিছু দাও, তবে দাও আত্মজ্ঞান, দাও সঠিক পথ দেখার দৃষ্টি। আর যদি মৃত্যু দাও, তবে তার আগে আর কখনো যেন ভুল মানুষের সাথে আমার দেখা না হয়। কারণ ভুল মানুষ শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে দেয় আত্মবিশ্বাস, স্বপ্ন, আর নিজের ওপর ভরসাটুকুও। তবুও এই পৃথিবীর প্রতি আমার কোনো অভিমান নেই। যারা ভালো আছে, তারা আরও ভালো থাকুক, এই কামনাই করি। কারণ শেষ পর্যন্ত জীবন আমাদের শেখায়, সবচেয়ে বড় বন্ধু আমরা নিজেরাই, আর সবচেয়ে বড় শত্রুও আমরা নিজেরাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট