1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

নগ্ন হয়ে ভোজন! ফ্লোরিডার রেস্তোরাঁয় ব্যতিক্রমী নেকেড ডাইনিং আয়োজন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

পোশাকের বন্ধন ভেঙে প্রকৃতির সঙ্গে সংযোগ, ভিন্নধর্মী অভিজ্ঞতায় আগ্রহ বাড়ছে বিশ্বজুড়ে

বিশ্বজুড়ে থিম রেস্তোরাঁর জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে এবার একেবারেই ভিন্ন ও চমকপ্রদ ধারণা নিয়ে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি রেস্তোরাঁ। হলিউডে অবস্থিত সিএলএএসএস সোয়ারি স্টেকহাউস নামের এই প্রতিষ্ঠান চালু করেছে নেকেড ডাইনিং বা পোশাকহীন ভোজনের বিশেষ আয়োজন। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম পোশাকের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি অর্জন। তাদের মতে, এটি কোনোভাবেই যৌনতা বা অশ্লীলতার সঙ্গে সম্পর্কিত নয়; বরং নগ্নতাকে একটি নান্দনিক ও স্বাভাবিক রূপ হিসেবে উদযাপন করার একটি ভিন্নধর্মী প্রচেষ্টা।

জানা গেছে, প্রতি মাসের প্রথম সোমবার এই বিশেষ ডিনারের আয়োজন করা হয়। প্রতিবার সন্ধ্যায় ১৫ থেকে ২০ জন অতিথি এতে অংশগ্রহণের সুযোগ পান। অতিথিদের স্বাগত জানাতে প্রবেশপথে থাকেন একজন উন্মুক্ত শরীরের কর্মী, যাতে নতুন আগতরা কোনো সংকোচ অনুভব না করেন। প্রবেশের পর অতিথিদের হাতে একটি তোয়ালে দেওয়া হয়, যার মাধ্যমে তারা নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক খুলতে পারেন। চাইলে কেউ অর্ধনগ্ন অবস্থায়ও থাকতে পারেন। স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনায় রেখে রেস্তোরাঁর অন্যান্য কর্মীরা অবশ্য পোশাক পরেই খাবার পরিবেশন করেন। পাশাপাশি বাইরের কৌতূহলী দৃষ্টির আড়াল নিশ্চিত করতে রেস্তোরাঁর দরজা-জানালা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

এই ব্যতিক্রমী অভিজ্ঞতায় রয়েছে বিলাসবহুল ফাইভ-কোর্স মিল এবং শ্যাম্পেন টোস্ট। তবে এর জন্য গুনতে হয় বেশ মোটা অঙ্কের অর্থ। পুরুষদের জন্য খরচ প্রায় ২৩ হাজার ৮৪২ টাকা, নারীদের জন্য ১৪ হাজার ৩০০ টাকা এবং যুগলদের জন্য নির্ধারিত মূল্য ২৮ হাজার ৫৭৫ টাকা। অভিনব এই আয়োজন ইতোমধ্যেই কৌতূহল ও বিতর্ক সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। কেউ একে মুক্ত চিন্তার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন ভিন্নধর্মী বিনোদনের নতুন মাত্রা হিসেবে।

সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট