1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু ১৬ বাংলাদেশির

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রিয়াদের সোফা কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, একজন বেঁচে গেলেন কাকতালীয়ভাবে

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরের দিকে রিয়াদের মুসা সানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় সেখানে উপস্থিত ১৬ জনই প্রাণ হারান—কেউ আগুনে দগ্ধ হয়ে, আবার কেউ ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। একমাত্র বেঁচে যান হাবিবুর রহমান নামের এক শ্রমিক, যিনি ওই সময় কারখানার বাইরে একটি সেলুনে শেভ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোর এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুপুরে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিস। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে কিং সৌদ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস এক বিবৃতিতে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রিয়াদের মুসা সানাইয়ায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি হতাহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই দূতাবাসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করে।

এছাড়া নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট