1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

ডায়রিতে লেখা একটিমাত্র শব্দের কারণে ১০ বছর নিখোঁজ ব্যক্তিকে ফিরে পেলেন তার পরিবার

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ডায়ারি হাতে পাওয়ার পর প্রথমে চুপ থাকলেও হঠাৎ একটি শব্দ লেখেন শ্যাম সিং, ‘রাজেপুর’। এই একটি শব্দই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়

ডায়ারির পাতায় লেখা শুধু একটি শব্দ। আর সেই একটি শব্দের সূত্র ধরেই ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় সন্ধান মিলল ১০ বছর ধরে নিখোঁজ থাকা এক মানসিক ভারসাম্যহীন প্রবীণ ব্যক্তির। এরপর ঘটল পরিবারের সঙ্গে তার কাঙ্ক্ষিত পুনর্মিলন। নিখোঁজ হওয়া এই ব্যক্তির নাম শ্যাম সিং। তিনি মূলত উত্তর প্রদেশের ফারুকাবাদের বাসিন্দা। মানসিক অসুস্থতার কারণে ১০ বছর আগে নিজের বাড়ি থেকে হারিয়ে যান তিনি। সে সময় পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। গত এক দশক ধরে তিনি আলমোড়ার তাডিতে ও মাঝখালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা তার মুখ চিনলেও আসল পরিচয় কারো জানা ছিল না।

মাঝখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিনোদ ফার্ডিয়াল বিগত কয়েক বছর ধরে এই বৃদ্ধকে জরাজীর্ণ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতে দেখতেন। দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন এবং শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে তার পরিচয় জানা কঠিন হয়ে পড়েছিল। তিনি কোথা থেকে এসেছেন কিংবা কতদিন ধরে সেখানে আছেন, সে বিষয়ে পুলিশ বারবার জানার চেষ্টা করলেও তিনি কিছুই বলতে পারতেন না। একপর্যায়ে কোনো বড় সাফল্যের আশা না করেই পুলিশের পক্ষ থেকে তার হাতে একটি কলম ও ডায়ারি তুলে দেওয়া হয়। ডায়ারি হাতে পাওয়ার পর প্রথমে চুপ থাকলেও হঠাৎ একটি শব্দ লেখেন শ্যাম সিং, ‘রাজেপুর’। এই একটি শব্দই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শব্দটির দেখা পেয়েই আলমোড়া পুলিশ অবিলম্বে ফারুকাবাদের রাজেপুর থানায় যোগাযোগ করে এবং শ্যাম সিংয়ের ছবি পাঠায়। ছবি দেখে পুলিশ নিশ্চিত হয় যে তিনি ফারুকাবাদের রাজেপুর রাঠৌড়ী গ্রামের বাসিন্দা। দ্রুতই তার পরিবারের সন্ধান মেলে।

উত্তরাখণ্ড পুলিশের ফোন পেয়ে দীর্ঘ ১০ বছরের নিখোঁজ সংবাদের অবসান ঘটে শ্যাম সিংয়ের পরিবারের। খবর পেয়েই শ্যাম সিংয়ের স্বজনেরা দ্রুত আলমোড়ার মাঝখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান। দীর্ঘ এক দশক পর বাবাকে সহি সালামত দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সংবেদনশীল মনোভাব আন্তরিক চেষ্টার জন্য আলমোড়া তথা উত্তরাখণ্ড পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসা জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট